ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

দেওয়ানগঞ্জে যুবদলনেতাসহ ৭ জুয়াড়ি আটক 

দেওয়ানগঞ্জ : গ্রেপ্তার সাতজন জুয়াড়ি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক আকরাম হোসেনসহ সাতজন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা-২ দেওয়ানগঞ্জ ডিবি। ২০ জুলাই, রবিবার রাতে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাটিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা ( ডিবি-২) দেওয়ানগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন এ প্রতিবেদককে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ২০ জুলাই দিবাগত রাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে উপজেলা যুব দলের যুগ্মআহবায়ক আকরাম হোসেন, আব্দুল মাজেদ, কুদ্দুস মিয়া, বিল্লাল হোসেন, আজিজুর রহমান, সুমন মিয়া, চাঁন মিয়াসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আকরাম হোসেনের বাড়ি বাহাদুরাবাদ ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে। আব্দুল মাজেদ ও আজিজুর রহমান নয়াগ্রাম, কুদ্দুস মিয়া সরদারপাড়া, সুমন মিয়া ও চাঁন মিয়ার বাড়ি ভাটিরপাড়ায়। ২১ জুলাই, সোমবার সকালে দেওয়ানগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করে গ্রেপ্তার আসামিদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

দেওয়ানগঞ্জে যুবদলনেতাসহ ৭ জুয়াড়ি আটক 

আপডেট সময় ১০:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫