ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

জুলাই গণ-অভ্যুত্থানে জামালপুরের আট শহীদ পরিবার পেল আর্থিক সহায়তার সঞ্চয়পত্র

জামালপুর : শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার সঞ্চয়পত্র বিতরণ করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত জামালপুরের আটজন শহীদ পরিবারের সদস্যদের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। ৭ জুলাই, সোমবার বিকাল ৩টায় জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রত্যেক পরিবারকে আট লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়।

জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে এ সময় সিভিল সার্জন ডাক্তার মো. আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ, আজকের জামালপুরের সম্পাদক এমএ জলিল, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও উন্নয়ন সংঘের মানবসম্পদ পরিচালক জাহাঙ্গীর সেলিম, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মোখলেছুর রহমান লিখন, জেলা প্রেসক্লাবের ক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম, এনসিপি জামালপুর সদর উপজেলা কমিটির মুখ্য সমন্বয়ক সাকিলসহ শহীদ পরিবারের বাবা-মা আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, গণঅভ্যূত্থানে নিহত ও আহতদের সরকার শুরু থেকেই নানাভাবে সহযোগিতা করে আসছে। প্রত্যেক শহীদ ব্যক্তির কবর পাকা করে দেওয়া হবে। গণঅভ্যূত্থানে নিহত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ স্থাপন করা হবে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ১ জুলাই থেক ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন নানা কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানান।

গণঅভ্যূত্থানে জামালপুরের বাসিন্দা সুমন, রাব্বী, লিটন, মোখলছুর রহমান, রবিউল ইসলাম, রিপন মিয়া, মিজানুর রহমান ও জাহিদুল ইসলামের পরিবার এই আর্থিক সহায়তা পেলেন। প্রত্যেক পরিবারের মাঝে আট লাখ টাকা করে আর্থিক সহায়তার সঞ্চয়পত্র তুলেন দেন জেলা প্রশাসক হাছিনা বেগম।

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

জুলাই গণ-অভ্যুত্থানে জামালপুরের আট শহীদ পরিবার পেল আর্থিক সহায়তার সঞ্চয়পত্র

আপডেট সময় ০৮:১৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫