ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

মাদারগঞ্জে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল গ্রেপ্তার

মাদারগঞ্জ : গ্রেপ্তার আওয়ামীগ লীগনেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মোজাম্মেল হোসেন বাচ্চু। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চুকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

৩ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ জন্য পরিষদের নিজ কক্ষে অবস্থান করছিলেন। তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। সর্বশেষ ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন এ প্রতিবেদককে বলেন, নাশকতার মামলার আসামি আওয়ামী লীগনেতা ও কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারে পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২২ আগস্ট মাদারগঞ্জ পৌরসভার গাবেরগ্রাম বাজারে বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। ওই হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনার দু’বছর পর ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার অন্যতম আসামি হলেন মোজাম্মেল হক বাচ্চু।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

মাদারগঞ্জে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল গ্রেপ্তার

আপডেট সময় ০৯:২৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫