ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

দেওয়ানগঞ্জে জেলেরা পেল বকনা বাছুর গরু

দেওয়ানগঞ্জ : জেলেদের মাঝে বকনা বাছুর গরু বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

“জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জালভরে।ইলিশ হলো মাছের রাজা জাটকা ধরলে হবে সাজা।” এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ২০২৪-২০২৫ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্হাপনা প্রকল্পের আওতায় ৩২টি জেলে পরিবাররকে বকনা বাছুর গরু দেওয়া হয়েছে।

২৫ মে, সোমবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্ম কর্তা (ইউএনও) মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা আ. ন. ম আশরাফুল কবীর। তিনি বলেন, এই বকনা গরু নির্বাচিত ৩২ জন জেলে পরিবারকে দেওয়া হয়েছে। জেলেরা নিষিদ্ধ সময় ইলিশ না ধরে এবং এই গরু লালন পালন করে লাভবান হতে পারবেন। বিকল্প কর্মসংস্থান হিসাবে জেলেদের মাঝে এই বকনা বাছুর গরু বিতরণ করা হয়েছে।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ আলমগীর আজাদ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে জেলেরা পেল বকনা বাছুর গরু

আপডেট সময় ১০:২৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫