ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

জামালপুরে গবাদিপ্রাণির ভ্যাকসিনেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জামালপুর : বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছানোয়ার হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

গবাদিপ্রাণির স্বাস্থ্য সুরক্ষা এবং কর্মসক্ষম বেকার যুবক, যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জামালপুরে তিনদিনব্যপী ভ্যাকসিনেশন বিষয়ক প্রশিক্ষণ ২৮ এপ্রিল সোমবার শেষ হয়েছে। উদ্বোধনী ও সমাপনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছানোয়ার হোসেন।

জামালপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণে উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ সার্জন ডা. এ টি এম হাবিবুর রহমান, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক কাদের, ওয়ার্ল্ড ভিশনের এফটিপিএস লাইভলিহুড দিপা রোজারিও, উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ।

বক্তব্যে জেলা প্রাণিসম্পদ সার্জন ডা. এ টি এম হাবিবুর রহমান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সয়ম্ভরতা অর্জনের ক্ষেত্রে প্রাণিসম্পদ বিভাগের ভূমিকা অনস্বিকার্য। কর্মসংস্থানের ক্ষেত্রে হাজার হাজার বেকার ছেলে-মেয়ে নতুন জীবনের সন্ধান পেয়েছেন। তিনি দেশী মুরগি পালনের উপর গুরুত্ব দেন। এছাড়া গরু, ছাগল পালনের ক্ষেত্রে দেশীয় পদ্ধতি ব্যবহারের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি গরু মোটাতাজাকরণের নামে রাসায়নিক ব্যবহারের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এসব গরু ছাগলের মাংস নিয়মিত খেলে ক্যান্সারের মত মরণব্যধি হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়।

প্রশিক্ষণে উন্নয়ন সংঘ ও পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের ২৮ জন যুবক ও যুবতী অংশ নেন। জামালপুর এপি ও ইসলামপুর এপির আয়োজনে প্রশিক্ষণ পরিচালনায় সার্বিক সহায়তা করেন জেলা প্রাণিসম্পদ বিভাগ।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে গবাদিপ্রাণির ভ্যাকসিনেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫