ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মাদারগঞ্জে দাখিল পরীক্ষার দায়িত্ব থেকে এক শিক্ষককে অব্যাহতি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দাখিল পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে জয়নাল আবেদীন নামে একজন কক্ষ পরিদর্শক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। ২২ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাদারগঞ্জ আ. আলী মির্জা কাশেম কামিল মাদরাসা কেন্দ্র থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

এছাড়া ওই কেন্দ্র থেকে অসদোপায় অবলম্বনের অভিযোগে মোসলেমাবাদ আলিম মাদরাসার এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কক্ষ পরিদর্শক জয়নাল আবেদীন সানাইবান্দা ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক।

পরীক্ষা কেন্দ্রে ক্ষমতা প্রয়োগকারী দলের সদস্য ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম এ প্রতিবেদককে জানান, তিনি ২২ এপ্রিল মাদারগঞ্জ পৌরসভার এলাকার আ. আলী মির্জা কাশেম কামিল মাদরাসা কেন্দ্রে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে পরির্দশনে যান। এ সময় ওই কেন্দ্রের কক্ষ পরিদর্শক জয়নাল আবেদীন দায়িত্ব ফেলে পরীক্ষার কক্ষের বাইরে ঘোরাঘুরি করছিলেন। এ কারণে ওই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া ওই কেন্দ্রে অসদোপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থীকেও বহিষ্কার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

মাদারগঞ্জে দাখিল পরীক্ষার দায়িত্ব থেকে এক শিক্ষককে অব্যাহতি

আপডেট সময় ০৫:০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫