ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

বজ্রপাতে ভারত ও নেপালে ৬৯ জন নিহত

ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্য এবং পার্শ্ববর্তী নেপালে অস্বাভাবিক তীব্র বজ্রপাতের ফলে চলতি সপ্তাহে কমপক্ষে ৬৯ জনের মৃত্যু হয়েছে।

১২ এপ্রিল শনিবার কর্মকর্তারা এই কথা জানিয়েছেন।

প্রতি বছর আকস্মিক বন্যা এবং বজ্রপাত হাজার হাজার মানুষের মৃত্যু ঘটালেও বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা চরম আবহাওয়ার কারণে এই ধরনের বজ্রপাত ও বজ্র বৃষ্টি হচ্ছে।

ভারতের পাটনা থেকে এএফপি এই খবর জানায়।

বিহারের দুর্যোগ কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার তীব্র বজ্রপাত ও বজ্রপাতের ফলে কমপক্ষে ৬১ জনের মৃত্যু হয়েছে।

দুর্যোগ কর্মকর্তারা এএফপি’কে জানিয়েছেন, বুধবার ও বৃহস্পতিবার বজ্রপাতে প্রতিবেশী নেপালে আরো ৮ জন নিহত হয়েছেন।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার আবারো বিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

বিশেষজ্ঞরা গত বছর সতর্ক করে দিয়েছিলেন, জলবায়ু পরিবর্তন ভারতে মারাত্মক বজ্রপাতের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। যার ফলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে প্রতি বছর প্রায় ১ হাজার ৯শ’ মানুষ মারা যায়।

পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার ফকির মোহন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে গবেষকদের একটি দল জানিয়েছে, ১৯৬৭ থেকে ২০২০ সালের মধ্যে বজ্রপাতে ১০১,৩০৯ জন মারা গেছেন।

যা ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

বজ্রপাতে ভারত ও নেপালে ৬৯ জন নিহত

আপডেট সময় ০৯:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫