ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

ফিলিস্তিনে গণহত্যা : জামালপুরে জমিঈয়তে আহলে হাদিসের মানববন্ধন

জামালপুর : বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস জামালপুর জেলা শাখার মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যপুরি বিমান হামলার প্রতিবাদে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস জামালপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল শুক্রবার বিকালে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস জামালপুর জেলা কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. প্রফেসর মো. সাইফুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক বদিউজ্জামান তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ ওমর ফারুক, জেলা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের সেক্রেটারি আব্দুর রাজ্জাক, জেলা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের খতিব শায়েখ আমির হোসেন বিন আব্দুস সামাদ, সদর উপজেলা জমঈয়তের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সবুজ, জেলা জমঈয়তের জয়েন্ট সেক্রেটারী মো. জাহাঙ্গীর আলম, জেলা জমঈয়তের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আব্দুল মালেক জামালী, জেলা শুব্বানের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলনা মহসিন আলম, জেলা শুব্বানের সেক্রেটারি মাওলানা শাফিউল্লাহ, জেলা শুব্বানের সভাপতি মাওলনা রফিকুল ইসলাম সালাফী প্রমুখ।

বক্তারা বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর বর্বরতা চালিয়ে যাচ্ছে। শিশুর কান্না, মায়ের আহাজারি, ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা মানুষের আর্তনাদ, সবকিছুই আজ বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করছে। কিন্তু দুঃখজনকভাবে জাতিসংঘ ও বিশ্ব শক্তিগুলো নির্বিকার দর্শকের ভূমিকায় রয়েছেন। অবিলম্বে গাজায় চলমান গণহত্যা বন্ধে জাতিসংঘ, ওআইসি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপের দাবি জানান বক্তারা। একই সঙ্গে তারা বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মানববন্ধন শেষে দোয়ার মাধ্যমে ফিলিস্তিনের নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

ফিলিস্তিনে গণহত্যা : জামালপুরে জমিঈয়তে আহলে হাদিসের মানববন্ধন

আপডেট সময় ০৪:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫