ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন

গাজায় গণহত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ সমাবেশ

বকশীগঞ্জ : গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

ফিলিস্তিনে নিরীহ মুসলিমদের উপর দখলদার ইসরাইলের হামলা ও নির্বিচারে হত্যার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল সোমবার বিকালে সর্বস্তরের জনগণ ও তৌহিদি জনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

বিকালে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীদের মিছিলে স্লোগানে স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা।

মিছিল শেষে বকশীগঞ্জ চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন, খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদী, জামায়াত নেতা রাসেল মাহমুদ, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা বেলাল হোসেন, ছাত্রনেতা শাহরিয়ার আহমেদ সুমন, সাদ আহমেদ রাজু, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি কারিমুল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রবিউল ইসলাম রিশাদ প্রমুখ।

বকশীগঞ্জ : গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বিক্ষোভ মিছিলে ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়াসহ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে ইসরাইলের বিতর্কিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফাঁসি দিতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানানো হয়। এছাড়াও ইসরাইলের সকল পণ্য বর্জনের ঘোষণা দেন বক্তারা।

স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল

গাজায় গণহত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৭:২০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫