ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত

জামালপুর : পুষ্টি সমন্বয় সভায় বক্তব্য রাখেন সদরের ইউএনও জিন্নাত শহীদ পিংকী। ছবি : বাংলারচিঠিডটকম

‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ এই বিষয়ের আলোকে ১৮ মার্চ মঙ্গলবার জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম এবং জেসমিন প্রকল্পের সহায়তায় সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা পুষ্টি সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকী। সভার উদ্দেশ্য বর্ণনা করে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, এপি ব্যবস্থাপক মিনারা পারভীন, ওয়ার্ল্ড ভিশন এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজিত চিসিম প্রমুখ। সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের সচিবগণ অংশ নেন।

সভার শুরুতেই জামালপুর সদর উপজেলার পুষ্টি পরিস্থিতি উপস্থাপন করা হয়। বক্তারা বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে সমাজ থেকে পুষ্টিহীনতার মারাত্মক অবস্থার অবসান ঘটাতে হবে। সরকারের পাশাপাশি প্রতিটি মানুষকে পুষ্টিজ্ঞান আহরণ করতে হবে। বাড়ির আঙিনায় শাক, সবজি ও ফলমূলের চাষ করতে হবে। গর্ভবতী ও প্রসূতী মায়ের সর্বোচ্চ যত্ন নিতে হবে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নজর দিতে হবে। এক্ষেত্রে সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মত অন্যান্য এনজিওদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫