ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

বকশীগঞ্জে নাশকতার মামলার দুই আসামি গ্রেপ্তার

বকশীগঞ্জ : গ্রেপ্তার দুই আসামি এরশাদ হোসেন ও জাকির হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নাশকতার মামলার আসামি স্বেচ্ছাসেবকলীগের নেতাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ২২ জানুয়ারি বুধবার রাতে অভিযান চালিয়ে জাকির হোসেন ও এরশাদ মিয়া নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাকির হোসেন মেরুরুর চর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে এবং এরশাদ মিয়া একই গ্রামের আব্দুস ছালামের ছেলে।

বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, একটি নাশকতার মামলায় মেরুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এরশাদ হোসেনকে জব্বারগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। একই রাতে জাকির হোসেনকেও গ্রেপ্তার করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ওই দুই আসামিকে জামালপুর আদালতে সোপর্দ করা হযেছে।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

বকশীগঞ্জে নাশকতার মামলার দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫