ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

মাদারগঞ্জে জমির বিরোধ নিয়ে মারপিটে ব্যবসায়ী নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমির বিরোধের জের ধরে সংঘর্ষে আবুল কালাম (৫৬) নামের একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ২৫ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেঘুরিয়ার মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আবুল কালাম তেঘুরিয়া মধ্যপাড়া গ্রামের মৃত হোসেন মন্ডলের ছেলে। আহতরা হলেন মৃতের বড় ভাই নুরুল ইসলাম ও ছোটভাই সিরাজুল ইসলাম।

অভিযোগে জানা গেছে, তেঘুরিয়া মধ্যপাড়া গ্রামের ইউনুস তার শ্বশুরবাড়ি সূত্রে পাওয়া জমি স্থানীয় ইউপি সদস্য আহাজ উদ্দিনের কাছে ৭ কড়া জমি বিক্রি করার সিদ্ধান্ত নেন। প্রকৃত পক্ষে ইউনুসের ৫ করা জমি মাঠে আছে। এ নিয়ে ২৫ ডিসেম্বর বুধবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ইউনুসের সঙ্গে আবুল কালামের কথা কাটাকাটির একপর্যায়ে ইউনুস ও তার নাতি তাওহীদ ব্যবসায়ী আবুল কালামের গলা চেপে ধরেন। এ সময় জমির ক্রেতা আহাজ উদ্দিন তাকে ঘুষি মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বাংলারচিঠিডটকমকে বলেন, তেঘুরিয়া মধ্যপাড়া গ্রামে জমিজমা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবুল কালাম নামে একজন মারা গেছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রীয়াধীন।

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মাদারগঞ্জে জমির বিরোধ নিয়ে মারপিটে ব্যবসায়ী নিহত

আপডেট সময় ০৯:৩২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪