ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলামপুরে সিডসের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ

বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান।ছবি: বাংলারচিঠিডটকম

মানসম্মত শিক্ষায় শিখন-শেখানোর গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে এবং শিখন-শেখানোর দক্ষতার উন্নয়ন ঘটাতে জামালপুরের ইসলামপুর উপজেলায় উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির আয়োজনে প্রধান শিক্ষকদের একাডেমিক সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার রিসোর্স সেন্টারে উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ উদ্বোধন করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন, রিসোর্স সেন্টারের ইন্সটাক্টর মো. জসিম উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল গফুর, আইয়ুব আলী, সিডস কর্মসূচির ব্যবস্থাপক শামসুদ্দিন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির শিক্ষা কর্মকর্তা সায়েদুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে উন্নয়ন সংঘ মানসম্মত শিক্ষা উন্নয়নের পাশাপাশি মানব কল্যাণে বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন প্রশংসার দাবি রাখে। তিনি সিডস কর্মসূচির মাধ্যমে অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কাজ করার আহ্বান জানান।

সভা সূত্র জানায়, অন্তর্ভুক্তিমূলক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সহায়তা করা এবং শক্তিশালী সমাজ গঠনের পাশাপাশি জেন্ডার সমতা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, অন্তর্ভুক্তি এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করা হবে।

উল্লেখ্য, জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর উপজেলায় ২০২৮ সাল পর্যন্ত কার্যক্রম চলবে।

নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে সিডস কর্মসূচি উন্নয়ন সংঘ বাস্তবায়ন করছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলামপুরে সিডসের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ

আপডেট সময় ০৫:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪