ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বকশীগঞ্জে পিপিআর রোগ নির্মূলে বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচি শুরু

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের’ আওতায় বিনামূল্যে ছাগল ভেড়ার পিপিআর রোগের (২য় ডোজ) টিকা প্রদান কর্মসূচি শুরু করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ১ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুন পাড়া গ্রামে ৪ শতাধিক ছাগল ও ভেড়ার টিকা প্রদান করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. শাহরিয়ার মাহমুদ আরমান, সাবেক শিক্ষক খবির উদ্দিন খোকা, ইউপি সদস্য জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

ডা. শাহরিয়ার মাহমুদ আরমান জানান, ছাগল ভেড়ার পিপিআর রোগ নির্মূল করার লক্ষ্য নিয়ে ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বকশীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪৩ হাজার ছাগল ও ভেড়াকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। পাশাপাশি স্থানীয়দের মাঝে পিপিআর রোগ নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে পিপিআর রোগ নির্মূলে বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচি শুরু

আপডেট সময় ০৭:৩৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪