ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

ঢাকায় বসুন্ধরা গ্রুপের মিডিয়া কমপ্লেক্সে হামলা, প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

মিডিয়া হাউজসহ দেশব্যাপী সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

ঢাকায় বসুন্ধরায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ দেশব্যাপী গণমাধ্যমকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট বুধবার দুপুরে শহরের রানীগঞ্জ বাজারে জামালপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

জামালপুর জেলা প্রেসক্লাব আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করের জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী। এতে বক্তব্য রাখেন সুইড জামালপুরের সাধারণ সম্পাদক অজয় কুমার পাল, আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের সাংবাদিক শুভ্র মেহেদী, বাংলাদেশ বেতার ও এসএ টিভির সাংবাদিক ফজলে এলাহী মাকাম, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শাহ জামাল, নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক তানভীর আজাদ মামুন, দীপ্ত টিভির সাংবাদিক তানভীর আহমেদ হীরা, মোহনা টিভির সাংবাদিক ওসমান হারুনী, এখন টিভির সাংবাদিক জুয়েল রানা, মাই টিভির সাংবাদিক শামীম আলম, এনটিভির সাংবাদিক আসমাউল আসিফ, বাংলা টিভির সাংবাদিক নূর মো. ফজলুল করিম কাওসার, দৈনিক বাংলার সাংবাদিক খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, আনন্দ টিভির সাংবাদিক বাহাউদ্দিন খান, ঢাকা পোস্টের সাংবাদিক মুত্তাসিম বিল্লাহ, দৈনিক জনবাণীর সাংবাদিক কাওসার সৌরভ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ১৯ আগস্ট সোমবার দুপুরে শতাধিক মানুষ লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে ঢাকায় বসুন্ধরা গ্রুপের আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীরা অফিসের টেবিল, কম্পিউটার, এসি ভাঙচুরের পাশাপাশি মিডিয়া প্রাঙ্গণে রাখা ২০ থেকে ২৫টি গাড়ি ভাঙচুর করে।

মিডিয়া হাউজসহ দেশব্যাপী সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

ঢাকায় বসুন্ধরা গ্রুপের মিডিয়া কমপ্লেক্সে হামলা, প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

আপডেট সময় ০৪:৫৯:২২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪