ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

বকশীগঞ্জে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র অপসারিত, আনন্দ মিছিল

বকশীগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়র অপসারিত হওয়ায় স্থানীয়দের সমাবেশ। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার ও বকশীগঞ্জ পৌরসভার মেয়র ফকরুজ্জামান মতিনকে অপসারণ করায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।

১৯ আগস্ট সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর আনন্দ উল্লাসে ফেটে পড়েন বকশীগঞ্জবাসী।

দুপুরে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ মিছিল বের করেন বিপুল সংখ্যক মানুষ। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সমাবেশে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মোতালেব হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল, প্রভাষক রোকনুজ্জামান রুকন, ইউপি সদস্য মানিক খান, সাবেক যুবদল নেতা কাজী মিজান, আনিছুজ্জামান প্রমুখ।

বক্তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রকে অপসারণ করায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র অপসারিত, আনন্দ মিছিল

আপডেট সময় ০৯:৩২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪