ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

ড্রেনে আটকে পড়া বিড়ালের কান্না, ২ ঘণ্টা পরিশ্রমেও উদ্ধারে ব্যর্থ ফায়ার সার্ভিস

বিড়াল উদ্ধারের চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জ্বল
নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ড্রেনে আটকে পড়া বিড়ালের কান্না শুনে উদ্ধারের জন্য দুই শিক্ষার্থী খবর দেয় ফায়ার সার্ভিসকে। দুই ঘণ্টা চেষ্টা করে বিড়াল না পেয়ে ফিরে যায় উদ্ধারকারী দল।

১৫ জুলাই সোমবার রাতে মাদারগঞ্জ উপজেলা ভূমি অফিসের পাশে মাদারগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ড্রেনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই ড্রেনের ভেতর দুটি বিড়ালের কান্না শুনতে পায় স্থানীয় শিক্ষার্থী শাওন। তিনিসহ তার এক বন্ধু নিরীহ প্রাণি বিড়াল দুটিকে উদ্ধার করার চেষ্টা করেন। পরে উদ্ধারে ব্যর্থ হয়ে ৯৯৯ এ ফোন দিয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসকে জানান। সাথে সাথে ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল কদ্দুসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বিড়াল দুটির অবস্থান খোঁজ করেন। প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে ড্রেনের ওপর কংক্রিটের ঢাকনা খুলে ভেতরে আলো জ্বালিয়ে বিড়াল দুটিকে খুঁজতে থাকেন। তারা অনেক খোঁজেও বিড়াল দুটিকে পাননি।

অবশেষে বিড়াল উদ্ধার না করেই তারা ফিরে যান। ঘটনাটি মুহূর্তেই টক অব দ্যা টাউনে পরিণত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

ড্রেনে আটকে পড়া বিড়ালের কান্না, ২ ঘণ্টা পরিশ্রমেও উদ্ধারে ব্যর্থ ফায়ার সার্ভিস

আপডেট সময় ১০:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪