ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সাপের কামড়ে বাবুল মিয়া (৫০) নামে এক কৃষক মারা গেছেন। ২৫ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধা গ্রামে এ ঘটনা ঘটেছে।

হাসপাতাল ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধা গ্রামের মৃত ইজ্জত আলী মন্ডলের ছেলে বাবুল মিয়া। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে ধানক্ষেতে ঘাস কাটতে যান তিনি। বাড়ি ফেরার সময় ধানক্ষেতের আইলে থাকা সাপে কামড় দেয় বাবুল মিয়াকে। এ সময় তার ডাকচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাড়িতে এনে কবিরাজি চিকিৎসা দেয়। এতে আরও অবনতি দেখা দিলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী নাছিমা বেগম জানান, বাড়ির পিছনে ধানক্ষেতে ঘাস কেটে বাড়িতে ফেরার সময় তাকে সাপে কামড় দেয়। ঘটনাস্থলে গিয়ে সাপটিকে আর দেখতে পাইনি।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান বলেন, সাপের কামড়ে একজন রোগী আসে বিকালে। স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসা দেওয়ার কারণে হাসপাতালে আনতে দেরি করে তারা। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তবে কোন প্রজাতির সাপে তাকে কামড় দিয়েছে সেটা জানা যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৮:২২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪