ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সরিষাবাড়ীতে মসজিদের প্রকল্পের টাকা আত্মসাত

উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ পূর্ব পাড়া জামে মসজিদ। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে মসজিদের প্রকল্পের কাজ না করে সংশ্লিষ্ট দপ্তরের যোগসাজসে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ পূর্ব পাড়া জামে মসজিদ উন্নয়ন প্রকল্পের বরাদ্দে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

জানা গেছে, ২০২৩ সালে সার্বজনীন সমাজিক অবকাঠামো উন্নয়ন-২ প্রকল্প (জিএসআইডি-২ প্রকল্প) আওতায়ধীন জনগণের জীবনমান উন্নয়ন স্বার্থে স্কীম বাস্তবায়নের জন্য সাতটি প্রকল্পের বিপরীতে ২১ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। এর মধ্যে উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ পূর্ব পাড়া জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য ৩ লাখ সুপারিশ দেয় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি।

মের্সাস তনু এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেয় উপজেলা প্রকৌশলী। সংশিষ্ট দপ্তরের যোগসাজসে মসজিদের কাজ না করে মিথ্যা প্রত্যয়ন দাখিল করে পুরো টাকা উত্তোলন করে আত্মসাত করে ঠিকাদার প্রতিষ্ঠান। এ ঘটনায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

এ ছাড়াও উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর মধ্যেপাড়া মাষ্টারবাড়ী জামে মসজিদ উন্নয়নের নামে ৩ লাখ টাকা বরাদ্দ থাকলেও প্রকল্পের কাজ বাস্তবায়ন হয়নি বলে মসজিদ কমিটির সভাপতি সৈয়দুজ্জামান ও ইমাম মুফতি ইমরান অভিযোগ করেন। বরাদ্দ না পেয়ে নিজেদের উদ্যোগে বাথরুম ও ওজুখানা নির্মাণ করছেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।

স্থানীয়রা অভিযোগ করে আরও বলেন, সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি ভাটারা ইউনিয়নের ফুলদহ পূর্ব পাড়া জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য ৩ লাখ টাকার বরাদ্দ দেন। মসজিদের উন্নয়নের কাজ না করে পুরো টাকা তুলে আত্মসাত করেছে মের্সাস তনু এন্টারপ্রাইজের মালিক। মসজিদ কমিটিসহ গ্রামবাসী উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিলেও এর কোন সু-ব্যবস্থা করা হয়নি। তারা অতিদ্রুত জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উপজেলা প্রকৌশলীর কাছে নাম ঠিকানা না থাকায় তনু এন্টারপ্রাইজের মালিকের বক্তব্য নেওয়া যায়নি।

ঠিকাদারের সাথে যোগসাজসের কথা এড়িয়ে গিয়ে উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, মসজিদের উন্নয়ন কাজ সমাপ্ত করে কাগজপত্র দেখালে বিল পরিশোধ করা হয়। তবে অভিযোগের বিষয়টি খোঁজ নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। তারা তদন্ত করছে। তদন্তের প্রতিবেদ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড

সরিষাবাড়ীতে মসজিদের প্রকল্পের টাকা আত্মসাত

আপডেট সময় ০৭:৫৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪