ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

বকশীগঞ্জে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে বোরো ধান কাটা শুরু

কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে বোরো ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে বোরো ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৬ মে দুপুরে পৌর এলাকার মাঝপাড়া গ্রামে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে সমলয়ে বোরো ধান ফসল কাটা শুরু করা হয়।

কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে বোরো ধান কাটা।ছবি: বাংলারচিঠিডটকম

ফসল কাটার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে এসময় জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা, অতিরিক্ত উপপরিচালক দিলরুবা ইয়াসমীন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, প্রকৌশলী নূরুল আমিন ফোরকান, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, সাংবাদিক সরওয়ার জামান রতন, কৃষক মোর্শেদ মিয়াসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, সমলয় পদ্ধতির মাধ্যমে চাষাবাদের পর কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে কম খরচে, কম সময়ে ধান কাটা যাবে। এতে করে শ্রমিক সঙ্কট যেমন থাকবে না তেমনি অর্থনৈতিকভাবে লাভবান হবেন স্থানীয় কৃষকরা।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

বকশীগঞ্জে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে বোরো ধান কাটা শুরু

আপডেট সময় ০৫:৪২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪