ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

দেওয়ানগঞ্জে প্রার্থী ও প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ মে সকালে উপজেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তী চৌধুরী, সহকারী নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস প্রমুখ।

মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিজ নিজ জায়গা থেকে নির্বাচন সংশ্লিষ্ট আইনকানুন মেনে চলতে আহ্বান করা হয়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রিজাইডিং কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের গুরুত্বারোপসহ প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) আশরাফ আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোক্তার হোসেনসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রিজাইডিং কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় ধাপে ২১ মে এ উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

দেওয়ানগঞ্জে প্রার্থী ও প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা

আপডেট সময় ০২:৫১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪