ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ৭ মে বিকেলে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাননীয় নির্বাচন কমিশনারের সিন্ধান্ত মোতাবেক ৮ মে ১ম ধাপে অনুষ্ঠিত জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী করণীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক জানানো হবে।

চিঠির বরাতে তিনি জানান, গত ৫ মে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। সেই আদেশকে চ্যালেঞ্জ করে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিক হাইকোর্টে আপিল বিভাগে (৫৩০৩/২০২৪) রিট পিটিশন আবেদন করেন। রিট পিটিশন মঞ্জুর করে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে রফিকুল ইসলাম রফিকের প্রার্থীতা বহাল রাখে হাইকোর্ট। ৭ মে নির্বাচন কমিশন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের সিএমপি নং (৩৭৮/২০২৪) দায়ের করলে “No order ” আদেশ দেয় হাইকোর্ট। এর পরে নির্বাচন কমিশন সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত দেয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ৮ মে ১ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন ভোট গ্রহণের সকল কার্যক্রম প্রস্তুত রাখা ছিলো। নির্বাচন কমিশন ৭ মে বিকালে নির্বাচন স্থগিতের আদেশ দিলে ভোট গ্রহণের কার্যক্রম বন্ধ রাখা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোটগ্রহণের কার্যক্রম বন্ধ থাকবে বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

আপডেট সময় ০৮:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪