ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ফজলুল হক (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ফজলুল হক উপজেলার ভাটারা ইউনিয়নের কটুরিয়া গ্রামের আবু সামার ছেলে।

৩ মে দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের দিগপাইত-সরিষাবাড়ী সড়কের খলিলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

একই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানা পুলিশের উপপরিদর্শক শহিদুর রহমান।

আহতরা হলেন- উপজেলার ভাটারা ইউনিয়নের কটুরিয়া গ্রামের সাগর, মহাদান ইউনিয়নের মহাদান গ্রামের লাফি, জনি ও সজীব।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফজলুল হক, সাগর, লাফি, জনি ও সজীব পাঁচ বন্ধু মিলে দুইটি মোটরসাইকেল যোগে দিগপাইত উপ-শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দিগপাইত-সরিষাবাড়ী সড়কের খলিলের মোড় এলাকায় পৌঁছালে দ্রুত গতির একটি মোটরসাইকেল আরেকটি মোটরসাইকেলকে পাশ কাটিয়ে যাওয়ার সময় দুই মোটরসাইকেলে ধাক্কা লেগে গাড়িতে থাকা সবাই পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এ ঘটনায় পাঁচজনই আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফজলুল হক মারা যায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুর রহমান সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

সরিষাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

আপডেট সময় ১২:৩০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪