ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

বকশীগঞ্জে শত বছরের সারমারা অষ্টমী মেলায় মানুষের ঢল

সারমারা অষ্টমী মেলায় মানুষের ঢল নেমেছে। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে ঐতিহ্যবাহী শত বছরের সারমারা অষ্টমী মেলায় মানুষের ঢল নামে। ১৬ এপ্রিল বগারচর ইউনিয়নের সারমারা পাবলিক মাঠে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে দিনব্যাপী মেলাটি হয়েছে।

মেলায় বিনোদন কেন্দ্রিক বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। শত শত স্টলে গ্রামীণ নানান ধরনের খাবার বিক্রির জন্য প্রদর্শন করা হয়। মিষ্টি, চিনির তৈরি সাজ, গুড়ের তৈরি উলফা, বিভিন্ন ধরনের শুকনো বিক্রির জন্য দোকান বসানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, শত বছর ধরে বকশীগঞ্জ উপজেলার বগারচর সারমারা পাবলিক মাঠে অষ্টমী মেলা হয়ে আসছে। বৈশাখ মাস এলেই এই এলাকায় নতুন নতুন অতিথিদের আগমন ঘটে। মেলাকে ঘিরে লক্ষাধিক মানুষের সমাগম হয় সারমারা অষ্টমী মেলায়। মেলা উপলক্ষে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম জানান, শতবর্ষী এই মেলায় বিভিন্ন জেলার মানুষ এখানে অংশ নেন। মেলার ঐহিত্য হিসেবে জামাই, নাতি-নাতনীদের দাওয়াত দেওয়া হয়। বাংলার ঐতিহ্য ধরে রাখতে শত বছর ধরে আয়োজন করা হচ্ছে এই মেলার।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

বকশীগঞ্জে শত বছরের সারমারা অষ্টমী মেলায় মানুষের ঢল

আপডেট সময় ০৮:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪