ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভা

সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য নূর মোহাম্মদ। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে আসছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল দুপুরে দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুনের সঞ্চালনায় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সোলায়মান হোসেন, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মো. ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী তাছলিমা আক্তার লিপি ও চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লাভলু।

জানা গেছে, আগামী ২১ মে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী করার জন্য দলীয় নেতা-কর্মীদের মতামত নেওয়া হয়।

যে প্রার্থীকে দিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ পুনরুদ্ধার করা সম্ভব তাকেই প্রার্থী করতে সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ।

এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভা

আপডেট সময় ১০:২৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪