ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

শামীমা খান জামালপুর সনাকের সভাপতি নির্বাচিত

শামীমা খান

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

ট্রান্সপারেন্সি ইন্টারনেশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট নারী অধিকারকর্মী ও সমাজসেবক শামীমা খান। তিনি ১ এপ্রিল থেকে অজয় কুমার পালের স্থলাভিষিক্ত হবেন। শামীমা খান পূর্ববর্তী কমিটিতে সহ-সভাপতি হিসেবে দ্বায়িত্বপ্রাপ্ত ছিলেন।

এছাড়াও বিশিষ্ট শিক্ষাবিদ পারভীন তরফদার এবং সমাজসেবক এ. কে. এম. আশরাফুজ্জামান স্বাধীন সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

১৯ মার্চ সনাক জামালপুরের কার্যালয়ে মার্চ মাসের নিয়মিত সনাক সভায় সর্বসম্মতিক্রমে তাদের এই পদে নির্বাচন করা হয়।

টিআইবি-এর উদ্যোগে পরিচালিত সনাক জামালপুরের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে অসামান্য অবদান রাখার জন্য বিদায়ী সনাক সভাপতি অজয় কুমার পাল এবং সহ-সভাপতি অধ্যাপক কায়েদ-উয-জামানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সভাপতি ও সহ-সভাপতি হিসেবে মেয়াদ শেষ হলেও তাঁরা সদস্য হিসেবে সনাকের সাথে যুক্ত থাকবেন।

সনাক জামালপুরের নতুন সভাপতি শামীমা খান জামালপুরে সনাক ছাড়াও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, ডিস্ট্রিক্ট পলিসি ফোরামসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে জড়িত। এছাড়াও তিনি তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন।

আপলোডকারীর তথ্য

যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক

শামীমা খান জামালপুর সনাকের সভাপতি নির্বাচিত

আপডেট সময় ০৯:৩৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪