ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

দক্ষিণ আফ্রিকায় বাস গিরিখাদে পড়ে ৪৫ জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

দক্ষিণ আফ্রিকায় ২৮ মার্চ একটি বাস সেতু থেকে একটি গভীর গিরিখাদে পড়ে আগুন ধরে যায়। এতে বাসটির ৪৬ যাত্রীর মধ্যে ৪৫ জন নিহত হয়েছে। পরিবহন মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, এই মর্মান্তিক দুর্ঘটনায় আট বছর বয়সী এক শিশু প্রাণে বেঁচে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গাড়িটি বতসোয়ানা থেকে দেশটির উত্তরাঞ্চলীয় মোরিয়ার দিকে যাচ্ছিল।

বিবৃতিতে আরো বলা হয়, ধারণা করা হচ্ছে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে গিয়ে আগুন ধরে যায়। এতে ৪৫ জন প্রাণ হারায়।

দুর্ঘটনার পর সেখানে গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে অনেকের লাশ এবং জীবিতাস্থায় এক শিশুর উদ্ধার করা হয়। সেখানে অনেকের লাশ বাসের ভিতরে আটকে এবং কিছু লাশ ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই ঘটনায় বাসটিতে আগুন ধরে যাওয়ায় কিছু লাশ এমন বিভৎসভাবে পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা যায়নি।

পরিবহন মন্ত্রী সিন্দিসিয়ে চিকুনগা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি দুর্ঘটনার কারণ উদঘাটনে পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বাস গিরিখাদে পড়ে ৪৫ জন নিহত

আপডেট সময় ০৭:০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪