ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব

বকশীগঞ্জে ফারিয়ার উদ্যোগে বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইফতারের আগে দোয়া। ছবি: বাংলারচিঠিডটকম

ইফতারের আগে দোয়া। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ফারিয়ার পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। পরে বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস এর বকশীগঞ্জ প্রতিনিধি মো. মাহফুজুর রহমানের সঞ্চালনায় ২৬ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার পূর্ব মুহূর্তে দেশ-জাতির কল্যাণ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিলে কাজী ফুয়াদ হোসেন মানিকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক।

এসময় বক্তব্য রাখেন দেশ ফার্মাসিউটিক্যালের সিনিয়র এমপিও আব্দুল্লাহ আল শাফী লিপন, ওরিয়ন ফার্মার শাহরিয়ার মকুল, অফসোনিন ফার্মার এরিয়া ম্যানেজার আশরাফ হোসেন, ইনসেপ্টা ফার্মার এরিয়া ম্যানেজার হোসেন আলী ও ফার্মাশিয়া কোম্পানি লিমিটেডের মাহমুদুল হাসান সুমন প্রমুখ।

উপস্থিত সকল এমপিও ও (ফারিয়া) সদস্যদের সম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

বেনহাম ফার্মাসিউটিক্যালের সিনিয়র এমপিও মো. আব্দুল মালেককে সভাপতি ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের এমপিও মোঃ মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন সাবেক সভাপতি কাজী ফুয়াদ হোসেন মানিক।

এসময় বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা

বকশীগঞ্জে ফারিয়ার উদ্যোগে বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:৩৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪