ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট : মানিকগঞ্জকে ৩ উইকেটে হারিয়েছে টাঙ্গাইল

টস পর্বে আম্পায়ার ও দুই দলের অধিনায়ক। ছব : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় লিগ পর্বে ২০ জানুয়ারি অনুষ্ঠিত প্রথম ম্যাচে মানিকগঞ্জ জেলা দলকে ৩ উইকেটে পরাজিত করেছে টাঙ্গাইল জেলা দল। জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টসে জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে অধিনায়ক আরাফাতের মানিকগঞ্জ জেলা দল। প্রতিপক্ষ টাঙ্গাইলের বোলারদের দাপটে তারা ৩৫.৩ ওভারের সময় সব উইকেট হারায়। তারা সংগ্রহ করেছে ১২৪ রান। (ফুয়াদ ২৮, জলিল ২২, আশিক ১৬, আরাফাত ১২, মাহিম ৩/২৬, জারিফ ৩/৩৩, তাওফিকুর ২/১৯, তানভীর ১/১৮)।

জবাবে দ্বিতীয় ইনিংসে অধিনায়ক মাহিমের টাঙ্গাইল জেলা দল ২৯.৪ ওভারের সময় ৭ উইকেটের বিনিময়ে ১২৫ রান করেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তারা ম্যাচ জিতেছে ৩ উইকেটে। (রাকিব* ৩৫, মাহিম ২৬, আশিক ১৬, নক্ষত্র ১২, নাদিম ২/২১, সাকিব ১/২২, আরাফাত ১/১৯, সোয়াদ ১/২৩, আশিক ১/১৮, জামিউল ১/১৫)।

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের মাহিম। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. হাফিজুর রহমান টিপু ও রিপন দাম।

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র ব্যবস্থাপনায় ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে টাঙ্গাইল, মানিকগঞ্জ ও শেরপুর জেলা দল অংশ নিচ্ছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট : মানিকগঞ্জকে ৩ উইকেটে হারিয়েছে টাঙ্গাইল

আপডেট সময় ০৫:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪