ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

আমাদের মূল সুর কর্মসংস্থানের মাধ্যমে গরিবি হটাও আন্দোলনে সফল হওয়া : আবুল কালাম আজাদ এমপি

সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক:
জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এনজিও প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেছেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমাদের মূল সুর হবে কর্মসংস্থানের মাধ্যমে গরিবি হটাও আন্দোলনে সফল হওয়া। দারিদ্র বিমোচন করা। আমি, আপনি, আমরা সবাই মিলে জামালপুরকে উন্নত, সমৃদ্ধ করতে চাই।

১৫ জানুয়ারি বিকালে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মরত এনজিওদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।

তিনি আরও বলেন, ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবকদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বেসরকারি সংস্থাগুলোর কোথায় কি ধরনের কাজ আছে সে তথ্য, উপাত্ত নিয়ে আগামী ১০ দিনের মধ্যে একটি মানচিত্র তৈরি করতে হবে। সকল কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে অধিক সচেতন ও তৎপর হতে হবে। এ জন্য এনজিও অ্যাপস খুলতে হবে। কোন ব্যক্তির নয় সমষ্টির উন্নয়নে আমি সবধরণের সহযোগিতা ও নিজেকে নিবেদন করতে চাই।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ব্র্যাক জেলা সমন্বয়ক ওমর ফারুক, ওয়ার্ল্ড ভিশনের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক সাগর ডি কস্তা, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, সূর্য তরুণ সংস্থার নির্বাহী পরিচালক খোরশেদ আলম প্রমুখ।

সভার শুরুতে পরিচয় পর্ব শেষে উপস্থিত এনজিও প্রতিনিধিরা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপস্থিত সবাই স্ব স্ব সংস্থার কার্যবিবরণী সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করেন। বিশেষ করে যে সকল সংস্থার ট্রেডভিত্তিক প্রশিক্ষণ আছে। পাশাপাশি কর্মসংস্থান করার সুযোগ আছে।

সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে দুইমাসের মধ্যে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এরপর আমরা গ্যাপগুলো পূরণে কাজে নামতে চাই। এর পাশাপাশি প্রাইভেট সেক্টরগুলোকে জামালপুরে আমন্ত্রণ জানানো হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

আমাদের মূল সুর কর্মসংস্থানের মাধ্যমে গরিবি হটাও আন্দোলনে সফল হওয়া : আবুল কালাম আজাদ এমপি

আপডেট সময় ০৭:৪৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪