ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

বকশীগঞ্জে ডিবির অভিযানে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়ি আটক

ডিবির অভিযানে আটক ৯ জুয়াড়ি।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছেন জেলা গোয়েন্দা শাখা-২ এর সদস্যরা।

বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলা নিয়ে গঠিত ডিবি-২ এর সদস্যরা ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১০ দিকে মেরুরচর ইউনিয়নের মাইছানির চর এলাকা থেকে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন মাইছানির চর এলাকার রং মিয়া (২৫), ইউনুস আলী (২৪), আনারুল ইসলাম (২৮), আলী হোসেন (৩৮), জামান মিয়া (৫৫), খোরশেদ আলম (৩৮), গদা মিয়া (৩০), লাল মিয়া (৩২) ও মানিক মিয়া (৩৭)।

জেলা গোয়েন্দা শাখা-২ সূত্রে জানা যায়, মেরুরচর ইউনিয়নের মাইছানির চর গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে একদল জুয়াড়ি আসর বসিয়ে জুয়া খেলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই আবু শরীফের নেতৃত্বে ডিবি-২ এর সদস্যরা ওই আসরে রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালায়। এসময় জুয়ার আসর থেকে ৯ জুয়াড়িকে হাতেনাতে আটক করেন।

জেলা গোয়েন্দা শাখা-২ এর ওসি মো. সোহেল রানা জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং তাদের ২৬ ডিসেম্বর দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

বকশীগঞ্জে ডিবির অভিযানে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়ি আটক

আপডেট সময় ০৬:৫৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩