ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ : গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ওপেনার আশিকুর রহমান শিবলির অনবদ্য সেঞ্চুরিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ যুব ক্রিকেট দল।

১৩ ডিসেম্বর ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।

১৫ ডিসেম্বর সেমিফাইনালে ‘এ’ গ্রুপ রানার্স-আপ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।

বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই এশিয়া কাপ শেষ করলো শ্রীলংকা। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপের রানার্স আপ হয়ে শেষ চারে খেলবে সংযুক্ত আরব আমিরাত।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে নেমে বাংলাদেশের দারুণ বোলিং নৈপুন্যে বড় ইনিংস খেলতে পারেনি শ্রীলংকার ব্যাটাররা। ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৯ রানের সংগ্রহ পায় শ্রীলংকার যুবারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন পুলিন্দু পেরেরা। বাংলাদেশের ওয়াসি সিদ্দিক ৩২ রানে ৩, মারুফ মৃধা ও মাহফুজুর রহমান রাব্বি ২টি করে উইকেট নেন।

জবাবে শিবলির অপরাজিত ১১৬ রানের সুবাদে ৫৫ বল বাকী রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। শিবলির ১৩০ বলের ইনিংসে ১১টি চার ও ২টি ছক্কা ছিলো। এছাড়াও চৌধুরি এমডি রিজওয়ান ৩২ ও আহরার আমিন ২৩ রান করেন।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে- সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে এবং জাপানকে ৯ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশের যুবারা।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ : গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

আপডেট সময় ০৯:৫১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩