ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি

বাংলারচিঠিডটকম ডেস্ক :

অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় নগরী কেয়ার্নস ও পোর্ট ডগলাস মঙ্গলবার গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় জ্যাসপারের আগমনের প্রস্তুতি গ্রহণ করছে। জ্যাসপারের বাতাসের ধ্বংসাত্মক গতি এবং আশঙ্কাজনক বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে।

ক্যাটাগরি ওয়ান ঝড়টি ধীরে ধীরে কোরাল সাগর জুড়ে মন্থন করছে, ঘূর্ণিঝড়ের মূল অংশ বুধবার (গ্রীনিচ মান সময় মঙ্গলবার ২৩০০টায়) মধ্যাহ্নের দিকে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপি’র।

ঝড়টি গ্রেট ব্যারিয়ার রিফের উভয় প্রবেশদ্বারের দুটি পর্যটন নগরী কেয়ার্নস ও পোর্ট ডগলাসের দিকে অগ্রসর হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এটি একটি ক্যাটাগরি টু ঝড়ে শক্তিশালী হয়ে প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে বাতাস বয়ে আনবে, সেই সঙ্গে ভারী বৃষ্টিপাত ও জোয়ারের আশঙ্কা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরোর সিনিয়র আবহাওয়াবিদ মরিয়ম ব্র্যাডবেরি বলেছেন, ‘ধ্বংসাত্মক’ ঝোড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

কর্তৃপক্ষ ঘরের বেড়া, ছাদ ও অন্যান্য সম্পত্তির ক্ষতি সম্পর্কে সতর্ক করছে এবং ঝড়টি আসার আগে বাসিন্দাদের আলগা জিনিস বেঁধে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি

আপডেট সময় ০৬:৩৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩