ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

শ্রীবরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যু

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ২ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার তাঁতীহাটি ইউনিয়নের উত্তর ষাইটকাঁকড়া গ্রামের কেরানীবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো শ্রীবরদী উপজেলার রানীশিমুল সিংগারভিটা গ্রামের আতাউর রহমানের ছেলে লাভলু মিয়া (১৮) ও ঝিনাইগাতী উপজেলার কারাগাঁও বটতলার নুরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (১৮)।

আর আহত আবু হানিফ আবির (১২) শ্রীবরদী উপজেলার জানকিখিলা গ্রামের লাভলু মিয়ার ছেলে। নিহত দুজনই এবার এইচএসসি পরীক্ষায় পাস করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২ ডিসেম্বর সন্ধ্যায় লাভলু, মেহেদী ও আবির একই মোটরসাইকেলে শ্রীবরদী বাজারের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে উপজেলার উত্তর ষাইটকাঁকড়া গ্রামের কেরানীবাড়ি এলাকায় সড়কে মোড় ঘুরার সময় দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি তালগাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই লাভলু ও মেহেদী নিহত হয়। একইসাথে আহত হয় আবু হানিফ আবির।

পরে স্থানীয়রা আহত আবিরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, নিহতের স্বজনদের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করা হয়েছে। ওই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন

শ্রীবরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যু

আপডেট সময় ০৯:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩