ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুর : ধর্ষণের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি মুছা মিয়াকে নিয়ে যাচ্ছে কোর্ট পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে এক ধর্মীয় শিক্ষক মসজিদের ইমাম মুছা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

২৫ অক্টোরব, রবিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি মুছা মিয়া গাইবান্ধার জেলার ফুলছড়ি উপজেলার মনিরুল ইসলামের ছেলে।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২০ সালের ২৮ নভেম্বর সকালে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া জামে মসজিদ ও মাদরাসায় সেই মাদরাসায় ইমাম মুছা মিয়া ওই এলাকার ১৫ বছর বয়সী এক কিশোরীকে মক্তবে পড়ানোর কথা বলে একটি কক্ষে নিয়ে কৌশলে ধর্ষণ করেন।

এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ওই বছরের ৮ ডিসেম্বর দেওয়ানগঞ্জ মডেল থানায় মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরে করেন। পরে ২৫ অক্টোবর দুপুরে মামলার ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. জাফরউল্লাহ।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ১০:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬