ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

কিয়েভে রাতের বেলায় ‘ব্যাপক’ ড্রোন হামলা

বাংলারচিঠিডটকম ডেস্ক : রুশ বাহিনী বিভিন্ন অঞ্চলে হামলাসহ কিয়েভের উপর রাতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা ২০ জুন ভোরে এ কথা জানান। তবে এ সব হামলায় হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। খবর এএফপি’র।

কিয়েভ সিটি সামরিক প্রশাসন বলেছে, রাজধানীতে নতুন করে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। ইরানের তৈরি এই শাহেদ বিস্ফোরক ড্রোন হামলাটি ছিল গত ১৮ দিনের মধ্যে নগরীর ওপর প্রথম হামলা। হামলার স্বাভাবিক কৌশল অনুসারে, ড্রোনগুলি বিভিন্ন দিক থেকে রাজধানীতে প্রবেশ করে। বায়ু সতর্কতা তিন ঘন্টারও বেশি সময় ধরে চলে। কিয়েভের আশেপাশের আকাশসীমায় ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী প্রায় দুই ডজন শত্রু লক্ষ্যবস্তু সনাক্ত এবং ধ্বংস করেছে। তবে এই মুহুর্তে হতাহতের বা ধ্বংসের কোন তথ্য নেই।’

প্র্রশাসনের আঞ্চলিক প্রধান ম্যাকসিম কোজিটস্কি বিশদ বিবরণ না দিয়ে টেলিগ্রামে লিখেছেন, পশ্চিমে লভিভে, ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো’ ড্রোনের আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাপোরিঝিয়ার সামরিক প্রশাসন বলেছে, দক্ষিণাঞ্চলী নগরী ও এর আশেপাশের এলাকায় বিশাল হামলাটি ছিল বেসামরিক লক্ষ্যবস্তুর দিকে। গভর্ণর ভিটালি কিম টেলিগ্রামে বলেন, মাইকোলাইভের দক্ষিণাঞ্চলে তিনটি শাহেদ ড্রোনও গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ পরে বলেন, রুশ বাহিনী রাতে ৩০টি ড্রোন চালু করেছে, এর মধ্যে ২৮টিকে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা গুলি করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

কিয়েভে রাতের বেলায় ‘ব্যাপক’ ড্রোন হামলা

আপডেট সময় ০৮:২৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩