ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

দুর্নীতিবাজদের বিরুদ্ধে শাস্তিই পারে দুর্নীতি প্রতিরোধ করতে : জামালপুরে দুদক কমিশনার

প্রশিক্ষণে দুদক কমিশনারের সাথে জেলা কমিটির সদস্যগণ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: লোভী মানুষরা অর্থ-সম্পদ অনৈতিকভাবে অর্জন করার নেশা থেকে কখনোই নিজেদের বিরত রাখতে পারে না। এজন্যই দুর্নীতি, প্রতারণার মাত্রা কমছে না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে শাস্তিই পারে দুর্নীতি প্রতিরোধ করতে। জামালপুরে অনেক নেতাকর্মী, সরকারি কর্মচারী দুর্নীতি করলেও দুর্নীতি প্রতিরোধ কমিটির কোন সদস্যদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন অভিযোগ পাইনি।

৭ জুন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধনকালে কথাগুলো বলেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার (তদন্ত) মো. জহিরুল হক।

‘সবাই মিলে গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগান সামনে রেখে দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ঋত্বিক সাহা, জামালপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মৌসুমী খানম, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের উপ-পরিচালক তালেবুর রহমান, জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মুনিরা মোস্তারী ইভা, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সদস্য সাযযাদ আনসারী, আশরাফুজ্জামান স্বাধীন, দুপ্রক ইসলামপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী, দুপ্রক সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আন্নু মিয়া, দুপ্রক বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন আল-আমীন ও দুপ্রক দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোদন মোহন ঘোষ প্রমুখ।

প্রশিক্ষণে জেলা কমিটি, উপজেলা কমিটির সদস্যসহ জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ ৬০ জন প্রতিনিধি অংশ নেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

প্রশিক্ষণে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের কর্মকৌশল নির্ধারণ, সততা সংঘ ও সততা স্টোর কার্যক্রমকে আরও গতিশীলকরণে বিভিন্ন প্রয়াস গ্রহণসহ দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে অঙ্গিকার ব্যক্ত করা হয়। এই প্রশিক্ষণের মধ্যদিয়ে সদস্যদের মাঝে নতুন উদ্দিপনা সৃষ্টি হয়েছে। এতে করে আগামী দিনে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ইতিবাচক পরিবেশের সৃষ্টি হবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

দুর্নীতিবাজদের বিরুদ্ধে শাস্তিই পারে দুর্নীতি প্রতিরোধ করতে : জামালপুরে দুদক কমিশনার

আপডেট সময় ০৯:৩৮:১১ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩