ঢাকা ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

সুদানে যুদ্ধবিরতির মেয়াদ ৫ দিন বাড়লো

বাংলারচিঠিডটকম ডেস্ক : যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ২৯ মে রাতে বলেছে, সুদানে যুদ্ধরত পক্ষগুলোর দ্বারা বারবার লঙ্ঘিত একটি মানবিক যুদ্ধবিরতির মেয়াদ পাঁচ দিন বাড়ানো হয়েছে। খবর এএফপি’র।

যৌথ এক বিবৃতিতে বলা হয়, মধ্যস্থতাকারীরা ‘সুদানের সশস্ত্র বাহিনীর র‌্যাপিড সাপোর্ট ফোর্স কর্তৃক ২০২৩ সালের ২০ মে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির পাঁচ দিন মেয়াদ বাড়ানোর চুক্তিকে স্বাগত জানিয়েছে।’

এক দিন আগে মধ্যস্থতাকারীরা বলেছিলেন, এক্ষেত্রে উভয় পক্ষ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা, নিরাপদ করিডোর দিয়ে ত্রাণ ও অন্যান্য সামগ্রী সরবরাহ এবং প্রয়োজনীয় পরিষেবা পুন:প্রতিষ্ঠার সুযোগ দেওয়ার ক্ষেত্রে যুদ্ধবিরতির লক্ষ্যগুলো উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্থ হয়।

তারা আরো জানায়, সেনাবাহিনী এবং আধা-সামরিক আরএসএফ উভয়ের মধ্যে চরম উত্তেজনার ভঙ্গি লক্ষ্য করা যাচ্ছে।

প্রাথমিকভাবে করা এক সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার স্বল্প সময় আগে ওয়াশিংটন এবং রিয়াদ মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়।

জাতিসংঘ জানায়, সুদানের প্রায় আড়াই কোটি মানুষের মানবিক সহায়তা ও সুরক্ষার প্রয়োজন। এ সংখ্যা সুদানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

সুদানে যুদ্ধবিরতির মেয়াদ ৫ দিন বাড়লো

আপডেট সময় ০৯:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩