ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়ীতে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিযোগিতায় বাহারি ঘুড়ি নিয়ে হাজির হন ঘুড়িপ্রেমীরা। ছবি:বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বিকেলে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া যমুনা ইট ভাটার খোলা মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নানান রং-বেরঙের বাহারি ঘুড়ি নিয়ে হাজির হন ঘুড়িপ্রেমীরা। গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা এই প্রতিযোগিতা দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ। পরে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।প্রতিযোগিতায় রকেট, বিমান, নাগিন, চং, মানুষ, লন্ডন, পেচা, ফেইসকুল্লাহ, সাফা ও ব্যাঙ ঘুড়িসহ বাহারি রকমের ঘুড়ি নিয়ে প্রতিযোগীরা অংশ নেয়।

প্রায় তিনঘণ্টা সময় নিয়ে চলে এই ঘুড়ি প্রতিযোগিতা। তিন ক্যাটাগরিতে হয় এ প্রতিযোগিতা। এতে প্রায় অর্ধ শতাধিক প্রতিযোগী এ ঘুড়ি উড়ানো প্রতিযোগিতায় অংশ নেয়। গ্রাম বাংলার মনোমুগ্ধকর এই আয়োজন উপভোগ করেন সব শ্রেণি ও পেশার মানুষ। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখা আর সবাইকে বিনোদন দেওয়ার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান আয়োজক কমিটি।

এতে উপস্থিত ছিলেন বেলা আর্ট ডিজাইনার সত্ত্বাধিকারী হাসানুর হক পিন্টু, সাংবাদিক আবুল হোসেন, সোহানুর রহমান সোহান, রাঙা বাবু, মেহেদী হাসান, বিল্লাহ হোসেন, মামুন মিয়া, শুভ আহমেদ প্রমুখ।

আগামীতে এই ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা চলমান রাখার ঘোষণা দেন আয়োজক কমিটি।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

সরিষাবাড়ীতে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩