ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি

দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনন্য : দুবাইয়ে তথ্যমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্ব নেতৃবৃন্দ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতির প্রশংসায় পঞ্চমুখ। প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে এই অগ্রগতিতে অসামান্য ভূমিকা রেখে চলেছেন। দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতেও তাদের অবদান রয়েছে।

সুইডেনের স্টকহোমে অনুষ্ঠেয় ‘ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামে’ অংশ নিতে ১১ মে ঢাকা থেকে রওনা হয়ে দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ ও দুবাই প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। যাত্রাবিরতিকালে স্থানীয় একটি হোটেলে নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ সব কথা বলেন। দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

হাছান মাহমুদ বলেন, ‘একটি গোষ্ঠি দেশের এই উন্নয়ন-অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে চায়। তাদের দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে জাতির পিতার সুযোগ্যকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা বজায় রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে হবে।’

আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদার এবং দুবাই ও উত্তর আমিরাত প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের নেতৃত্বে স্থানীয় নেতাদের মধ্যে মঈন উদ্দিন, আবু তাহের, সাজ্জাদুর ইসলাম রুবেল, মোজাম্মেল হোসেন চৌধুরী, রিয়াদ বিন রাজু, সাইফুল ইসলাম হারুন, আমিরাত যুবলীগের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি শামসুল হক মিজান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস ও সাইফুল আলম সভায় যোগ দেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত

দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনন্য : দুবাইয়ে তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:৪১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩