ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ীতে ঈদ উপলক্ষে শত বছরের ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল বিকালে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী কালিকাপুর মৌলবি বাজার এলাকায় আকর্ষণীয় এই প্রতিযোগিতার আয়োজন করে গ্রামবাসী।

প্রতিযোগিতায় সরিষাবাড়ী উপজেলাসহ আশেপাশের এলাকা থেকে নানা আকারের ও বাহারি রঙের অর্ধ শতাধিক গরু নিয়ে আসেন সৌখিন প্রতিযোগীতারা। গরু দৌড় প্রতিযোগিতা দেখতে ভিড় করে হাজারও নারী-পুরুষ।

প্রতিযোগিতায় প্রথম হয় ডোয়াইল ইউনিয়নের সুরুজ আলীর গরু। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি তেজগাঁ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতা উপলক্ষে সেখানে বসেছিল দিনব্যাপী গ্রামীণ ঈদ মেলা।  হিন্দু, মুসলিম সববয়সী নারী-পুরুষের মিলনমেলায় রূপ নেয় এ প্রতিযোগিতা।

আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেনে সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক সোহেল, সহ-সভাপতি আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু, ঢাকাস্থ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন সবুজ প্রমুখ।

গ্রাম-বাংলার এই ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতার আয়োজন শত বছর ধরে অব্যাহত থাকুক এমনটিই প্রত্যাশা সবার।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩