ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

প্রীতি ম্যাচে মরক্কোর কাছে হেরেছে ব্রাজিল

বাংলারচিঠিডটকম ডেস্ক : আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাল ব্রাজিলকে ২-১ গোলে পরাজিত করে অঘটন ঘটিয়েছে মরক্কো। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে এই প্রথমবারের মত হারের তিক্ত স্বাদ দিল উত্তর আফ্রিকার দলটি।

সাউদাম্পটনের সাবেক মিডফিল্ডার সোফিয়ানে বুফাল ২৯ মিনিটে মরক্কোকে লিড এনে দেন। বিলাল এল খানুসের পাসে শক্তিশালী শটে ব্রাজিলিয়ান গোলরক্ষক উইভারটনকে পরাস্ত করেন কাতারের ক্লাব আল রাইয়ানের এই মিডফিল্ডার। ৬৭ মিনিটে অধিনায়ক কাসেমিরো ব্রাজিলকে সমতায় ফেরান। মরোক্কান গোলরক্ষক ইয়াসিন বুনু কাসেমিরোরা দূর্বল শটটি ধরতে পারেননি। সাম্পদোরিয়ার ধারের মিডফিল্ডার আব্দেলহামিদ সাবিরি ৭৯ মিনিট দুর্দান্ত ভলিতে মরক্কোর জয় নিশ্চিত করেন। গত বছর কাতার বিশ্বকাপে প্রথম আরব ও আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা মরক্কো আরো একবার প্রমান করলো তাদের ঐ পারফরমেন্স কোন অঘটন ছিলনা।

বিশ্বকাপের পর এই প্রথমবারের মত দুই দল মাঠে নেমেছিল।

ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার কাসেমিরো ম্যাচ শেষে বলেছেন, ‘আমি এটা বলবো না যে আমাদের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল। নতুন কোচের পরিকল্পনার সাথে মানিয়ে নেবার অনুশীলন করতে হবে। আমি মনে করি আমরা ভাল ম্যাচ উপহার দিয়েছি। জয়ের জন্য সম্ভাব্য যা করার প্রয়োজন ছিল সবই আমরা করার চেষ্টা করেছি।’

বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে হতাশাজনক বিদায়ের ম্যাচটি থেকে মাত্র ১০জন কাল মরক্কো সফরে অন্তর্বর্তীকালন কোচ রামোন মেনজেসের বিবেচনায় সুযোগ পেয়েছিলেন। ইনজুরিতে থাকা নেইমার আরো একবার অনুপস্থিত তাকায় তার ১০ নম্বর জার্সি পড়ে কাল মাঠে নেমেছিলেন রিয়াল মাদ্রিদের তরুণ তুর্কি রডরিগো।

বিশ্বকাপের শেষ আট থেকে বিদায়ের সাথে সাথে তিতের দায়িত্ব ছাড়ার পর ব্রাজিলের নতুন অস্থায়ী কোচ হিসেবে মেনজেসকে নিয়োগ দেয়া হয়। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আশা করছে সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবার আগে নতুন কোচের নাম ঘোষনা করা হবে। ব্রাজিলিয়ান গণমাধ্যমে সূত্রমতে সিবিএফ’র পছন্দের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। যদিও ইউরোপীয়ান মৌসুম শেষ হবার আগ পর্যন্ত ভবিষ্যত প্রসঙ্গে কোন সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না বলেই ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি।

মরক্কোর ইবনে বতুতা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে দুই দলই কিংবদন্তী ফুটবলার পেলের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে। গত ডিসেম্বরে ৮২ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ব্রাজিলিয়ান ‘কালোমানিক’ খ্যাত পেলে।

এর আগে ব্রাজিলের বিরুদ্ধে খেলা দুটি ম্যাচেই পরাজিত হয়েছিল মরক্কো। ১৯৯৭ সলে প্রীতি ম্যাচটিতে ২-০ এবং ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩-০ গোলে জয়ী হয়েছিল সেলেসাওরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

প্রীতি ম্যাচে মরক্কোর কাছে হেরেছে ব্রাজিল

আপডেট সময় ০৫:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩