ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

মাদারগঞ্জে ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

মুত্তাছিম বিল্লাহ :
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুকুর থেকে রাসেল মিয়া (১৬) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) চালকের লাশ উদ্ধার করেছে মাদারগঞ্জ থানার পুলিশ।

১০ মার্চ দুপুরে উপজেলার কড়ইচুড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া তোতা ফকিরের পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাসেল মিয়া মেলান্দহ উপজেলার মাঝবন্দ নাংলা গ্রামের দুলাল মিয়ার ছেলে।

জানা গেছে, ১০ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তার পাশে পুকুরে ঘাস ধুতে গেলে দুর্গন্ধ পায় স্থানীয়রা। এ সময় দুর্গন্ধের কারণ অনুসন্ধান করতে গেলে পুকুর পাড়ে ঝোপের আড়ালে অর্ধগলিত পঁচা লাশ দেখতে পায়। মুহূর্তেই ঘটনা চার দিকে জানাজানি হলে উৎসুক জনতার ভিড় জমে। নিহতের স্বজনরাও খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় নিশ্চিত করেন।

স্বজনরা জানান, নিহত রাসেল মিয়া ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) চালক ছিলেন। গত ৪ মার্চ বাড়ি থেকে অটো নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার ও অটো গাড়িটির কোন সন্ধান না পাওয়ায় ৫ মার্চ মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি করেন।

স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নামাজ শেষ করে জানতে পারলাম যে পুকুরে একটা লাশ পাওয়া গেছে। পরে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব হক বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মাদারগঞ্জে ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:২৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩