ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সরকার খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ১৯ পয়সা বাড়িয়েছে।

১২ জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জাতীয় বার্তা সংস্থা বাসসকে বিদ্যুতের এই মূল্য সমন্বয়ের কথা জানান।

তিনি বলেন, চলতি মাস থেকেই বিদ্যুতের নতুন শুল্ক কার্যকর হবে এবং যারা পোস্ট-পেইড মিটার ব্যবহার করেন- তাদেরকে ফেব্রুয়ারি থেকে এই মূল্য পরিশোধ করতে হবে।

প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের এ মাস থেকেই নতুন মূল্য দিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে বিদ্যুতের মূল্য সমন্বয় করা হবে। এই মূল্য নির্বাহী আদেশে কার্যকর হবে।

গ্রাহকদের এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহের বিদ্যুতের মূল্য জানিয়ে দেয়া হবে যে- সমন্বিত মূল্য বাড়ছে নাকি কমছে।

নসরুল হামিদ আরো বলেন, গ্রাহক পর্যায়ে নতুন মূল্যে বিদ্যুৎ কিনতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার

আপডেট সময় ০৮:১৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩