ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

মেলান্দহে জাতীয় সংবিধান দিবসে আলোচনা সভা

মেলান্দহে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও মো. সেলিম মিঞা।ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর সকালে মির্জা আজম আধুনিক অডিটরিয়ামের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা। তিনি বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে সকলের সংবিধান সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। সংবিধান সম্পর্কে জানা থাকলে মানুষ নিজের অধিকার সম্পর্কে সচেতন ও দেশের প্রতি দায়িত্বশীল হবে। সংবিধান সম্পর্কে জানার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আসাদুল্লাহ ফারাজী, মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, মেলান্দহ থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ জামাল প্রমুখ।

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আল আমিন।

সভায় বক্তারা সংবিধান তৈরির ইতিহাস, সংবিধান সংশোধন ও সংবিধানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সেই সাথে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মেলান্দহে জাতীয় সংবিধান দিবসে আলোচনা সভা

আপডেট সময় ০৮:০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২