ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

ইরানের দমনপীড়ন প্রশ্নে নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে ইইউ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মাহসা আমিনি ‘হত্যা’ ও এটি কেন্দ্র করে ইরান জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের ওপর ব্যাপক দমনপীড়ন চালানোয় তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে। মঙ্গলবার ইইউ’র বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল একথা বলেন। খবর এএফপি’র।

বোরেল ইউরোপীয় পার্লামেন্টকে বলেন, ‘মাহসা আমিনির হত্যা ও বিক্ষোভ-সমাবেশে ইরানের নিরাপত্তা বাহিনীর ব্যাপক দমনপীড়নের ব্যাপারে কঠোর পদক্ষেপসহ আমাদের নিয়ন্ত্রণে থাকা সকল বিকল্পের কথা আমরা বিবেচনা করবো।’

তিনি আরো বলেন, ‘কঠোর পদক্ষেপ’ বলতে তিনি নিষেধাজ্ঞা আরোপকে বুঝিয়েছেন।

বোরেল ‘অসামঞ্জস্য’ ও ‘অযৌক্তিক’ হিসেবে উল্লেখ করে বিক্ষোভ-সমাবেশে চালানো ইরান সরকারের দমনপীড়নের সমালোচনা করেন। নিরাপত্তা বাহিনীর এমন দমনপীড়নের ফলে ‘শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।’

তিনি ২২ বছর বয়সী আমিনির মৃত্যুতে শোক প্রকাশ করেন। ইরানের তথাকথিত ‘নৈতিকতা পুলিশের’ হাতে গ্রেফতার হওয়ার পর তিনি মারাত্মকভাবে আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তিনি মারা যান।

বোরেল বলেন, আমিনির হত্যার প্রতিবাদে ইরান জুড়ে সাধারণ মানুষের, বিশেষ করে নারীদের বিক্ষোভ-সমাবেশ আমাদের প্রশংসার দাবি রাখে।

তিনি আরো বলেন, দেশটির এমন পরিস্থিতিতে আমিনির মৃত্যুর ব্যাপারে ‘বিশ্বাসযোগ্য তদন্তের’ এবং সরকারের জবাবদিহিতার কোন ইঙ্গিত দেখা যাচ্ছে না। এদিকে সরকার দেশে ইন্টারনেট ব্যাপকভাবে ব্যবহারের সুযোগ বন্ধ করে দিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

ইরানের দমনপীড়ন প্রশ্নে নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে ইইউ

আপডেট সময় ১০:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২