ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

প্রতিবেশী বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো গৃহবধূর

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রতিবেশী বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে ইটের ঢিলের আঘাতে মেহেরুন নেছা (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ১৮ সেপ্টেম্বর সকালে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের ফরহাদ মিয়ার ছেলে জিহাদ হাসান। জিহাদ তার বাবা ফরহাদ হোসেনের কাছে মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য বায়না ধরে। এ নিয়ে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জিহাদ হাসান উত্তেজিত হয়ে তার বাবাকে লক্ষ্য করে ইটের টুকরো দিয়ে ঢিল ছুঁড়ে মারে। ওই ঢিলটি তার বাবার গায়ে না লেগে প্রতিবেশী মেহেরুন নেছার বুকে এসে লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মেহেরুন নেছা একই গ্রামের রহিস উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ১৮ সেপ্টেম্বর ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ১৮ সেপ্টেম্বর সকালে লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

প্রতিবেশী বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো গৃহবধূর

আপডেট সময় ০৭:৪৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২