ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

গায়ানায় যোগ দিলেন সাকিব

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ চলমান ক্যারিবীয়ান সুপার লিগের (সিপিএল) বাকী অংশে খেলতে গায়ানা আমাজন ওয়ারিয়র্সে যোগ দিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার তাবরাইজ শামসির জায়গায় গায়ানায় যোগ দিলেন সাকিব। তাবরাইজের জায়গায় বাঁ-হাতি স্পিনারের খোঁজে ছিলো গায়ানা। তাতে অভিজ্ঞতার কারনে সাকিবকে দলে ভেড়ালো তারা। টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের (৪১৯) তালিকায় পঞ্চমস্থানে আছেন সাকিব।

জাতীয় দলের খেলা থাকার কারণে সিপিএল ছাড়ছেন তাবরাইজ। সতীর্থ ইমরান তাহিরের সাথে চলমান আসরে ভালোই পারফরমেন্স করছিলেন তাবরাইজ।

এর আগেও সিপিএলে খেলেছেন সাকিব। শিরোপার স্বাদও পেয়েছেন। ২০১৬ সালে জ্যামাইকা তালাওয়াশের হয়ে শিরোপা জিতেছিলেন সাকিব। তিন বছর পর বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়েও শিরোপা জিতেন তিনি।

সিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগারের রেকর্ডের মালিক সাকিব। ২০১৩ সালে ট্রাইডেন্টসের হয়ে রেড স্টিলের বিপক্ষে ৪ ওভারে ১ মেডেনে ৬ রানে ৬ উইকেট নেন তিনি। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত এটিই সাকিবের সেরা বোলিং ফিগার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

গায়ানায় যোগ দিলেন সাকিব

আপডেট সময় ০৮:২০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২