ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

সরিষাবাড়ীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ১৫ আগস্ট শাহাদতবরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরসহ তাঁর পরিবারের সদস্যদের স্মরণে জাগ্রত ‘৭১ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করে।

১২ আগস্ট সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর ভাঙাব্রিজে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ইউনিট সন্ধানীর সহায়তায় দিনব্যাপী এ সেবা পরিচালিত হয়।

ক্যাম্প উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মেরিন প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগ্রত ‘৭১ ও উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কামরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহীন মিয়া, কবি ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীর, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ডা. মো. হাবিবুল্লাহ্, সন্ধানীর শেখ হাসিনা মেডিকেল কলেজ ইউনিটের আহ্বায়ক রাফিউল ইসলাম রিয়ান প্রমুখ।

ইউনিয়ন ছাত্রলীগের তত্ত্বাবধানে ক্যাম্পে প্রায় ৪২ চিকিৎসক স্থানীয় লোকদের স্বাস্থ্যসেবা প্রদান করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

সরিষাবাড়ীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:১৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২