ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস

সরিষাবাড়ী : ভুক্তভোগী কৃষক রেজাউল করিম লাভলু মিয়া ও স্থানীয় কৃষকেরা ক্ষতিগ্রস্ত সরিষা ক্ষেতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ঘাস মারা বিষ প্রয়োগ করে এক কৃষকের ৪০ শতাংশ জমির সরিষা ক্ষেত সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ভাটারা ইউনিয়নের পারপারা গ্রামে এই ঘটনা ঘটে।

১৬ নভেমম্বর, সোমবার বিকালে এই ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী কৃষক লাভলু মিয়া ও স্থানীয় কৃষকরা নষ্ট হয়ে যাওয়া সরিষা ক্ষেতে দাঁড়িয়ে প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন।

​থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটারা ইউনিয়নের পারপারা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে রেজাউল করিম লাভলু পৈত্রিক সূত্রে পাওয়া ৪০ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে নিয়মিত বিভিন্ন ফসল আবাদ করে আসছেন। সম্প্রতি একই এলাকার মৃত ইদৎজোহার ছেলে আব্দুল মান্নান গুদু ওই জমি নিজের দাবি করে আসছেন। এটা নিয়ে উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

​১৫ নভেম্বর, রবিবার সকালে কৃষক রেজাউল করিম লাভলু মিয়া জমিতে গিয়ে দেখেন, তার পুরো ৪০ শতাংশ জমির সরিষা গাছ মরে গেছে। পরে তিনি বাদী হয়ে প্রতিবেশী আব্দুল মান্নান গুদুকে প্রধান আসামি করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন।

​ভুক্তভোগী কৃষক রেজাউল করিম লাভলু ক্ষোভ প্রকাশ করে এই প্রতিবেদককে বলেন, বাপ-দাদার আমল থেকেই আমরা এই জমিতে আবাদ করে আসছি। কিন্তু আব্দুল মান্নান গুদু এর আগেও বিভিন্ন সময় ঘাস মারার বিষ প্রয়োগ করে আমাদের ফসল নষ্ট করেছেন। এবারও তিনি শত্রুতা করে আমার পুরো সরিষা ক্ষেত বিষ দিয়ে পুড়িয়ে ও নষ্ট করে দিয়েছেন। এই ঘটনার সুব্যবস্থা ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

​প্রতিপক্ষ আব্দুল মান্নান গুদুর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

​সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন এই প্রতিবেদককে বলেন, সরিষা ক্ষেতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস

জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস

আপডেট সময় ০৭:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬